কয়রায় মৎস্য ঘেরে লুটতরাজ আহত ১ | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

কয়রায় মৎস্য ঘেরে লুটতরাজ আহত ১

22 October 2026, 10:52:43

 

কয়রা প্রতিনিধিঃ

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৬৩ নং মহেশ্বরীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে ইউনুস আলী মোড়লের মৎস্য ঘেরে লুটতরাজ করার সময় বাঁধা দেওয়ায় মোছাঃ রোজিনা খাতুন নামের এক গৃহ বধুকে দেশিয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট ও পরিধেয় বস্ত্র টেনে হিচরে বিবস্ত্র করে শ্রীলতাহানী করার অভিযোগ উঠেছে কালিকাপুর গ্রামের মোঃ কুদ্দুস গাজীর পুএ মোঃ সোহেল গাজী,মৃত জহর আলী গাজীর ২ পুএ মোঃ কুদ্দুস গাজী, মোঃ আছাদুল গাজী, ও দেয়াড়া গ্রামের মোঃ আঃ হাই, এবং মাদারবাড়িয়া গ্রামের মোঃ রবিউল ইসলামের বিরুদ্ধে। সর্বশেষ এ বিষয়ে মহেশ্বরীপুর গ্রামের মোঃ মোবারেক মোড়লের পুএ মোঃ ইউনুস মোড়ল ১৯/১০/২০২৬ তারিখে কয়রা থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূএে জানা গেছে, গত ১৬/১০/২০২৬ তারিখে সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় ইউনুস মোড়লের মৎস্য ঘেরে দখল করে নেওয়ার জন্য তাহারা পূর্বপরিকল্পনা অনুযায়ী বেআইনী জনতাববন্ধে অনধিকারভাবে দেশীয় অস্ত্র, লোহার রোড, লোহার শাবল, লোহার হাতুড়ি, ধারালো দা,এবং চাইনিজ কুড়াল হাতে নিয়ে মৎস্য ঘেরের পাশে এসে আমি সহ আমার পরিবারের সদস্যদেরকে খুন জখমের অসৎ উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ হত্যার হুমকি দিয়ে আসতেছিলো। এক পর্যায়ে তাহারা আমার মৎস্য ঘেরে প্রবেশ করে ঘেরে ছাড়া বিভিন্ন প্রজাতির মাছ লুটতরাজ করতে থাকে। তাহাদের এহেন কার্যকলাপের বিষয়টি বাড়িতে থাকা আমার বড় ভাবি মোছাঃ রোজিনা খাতুন জানতে পেরে তাহাদের কার্যক্রমে বাধা দিতে গেলে মোঃ সোহেল গাজী তাহার হাতে থাকা লোহা রড দিয়ে আমার ভাবি রোজিনা খাতুনের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ভাবে মারপিট করে গুরুতর যখন করে। কুদ্দুস গাজী আমার ভাবি রোজিনা খাতুনের চুলের মুঠো ধরে তাকে হত্যার উদ্দেশ্যে পানিতে চুবায়য়া ধরে এবং নাকে, মুখে, চোয়ালে, এলোপাতাড়িভাবে মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে। যাহার ফলে আমার ভাবি রোজিনা খাতুনের নাক এবং কান দিয়ে অতিরিক্ত রক্ত খরণের ফলে আমার ভাবি অচেতন অবস্থায় পানিতে পড়ে গেলে আসাদুল গাজী আমার ভাবির পরিধের কাপর টেন হিচরে বিবস্ত্র করে শ্লীলতাহানী ঘটায়। এবং মোস্তফা গাজী দূর থেকে হুমকি দিয়ে বলে শালীকে জীবনের তরে শেষ করে দে। আব্দুল হাই বলে শালীকে শেষ করে দিয়ে ওর লাশ গুম করে দিবো। এবং রবিউল ইসলাম আমার ভাবীর গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন এবং কানে থানা ৬ আনা ওজনের স্বর্ণের দুল যার আনুমানিক মূল্য ২ লক্ষ ২০ হাজার টাকা চোরপূর্বক ভাবে ছিনিয়ে নিয়ে যায়। তাহাদের সন্ত্রাসী কার্যকলাপে হাত চিৎকার শুনে আমার ভাবির তাহাদের হাত থেকে উদ্ধার করতে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হলে তাহারা স্থান ত্যাগ করে। তাহাদের কার্যকলাপের একটি ভিডিও আছে।
এবং আমার ভাবিকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করলে তার অবস্থা আশংক্যজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক খুলনাতে প্রেরণ করেন।

এবিষয়ে জানতে কুদ্দুস গাজীর মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

কয়রা থানার এস আই নাজমুল বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: