কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে তাল বীজ রোপনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, কপিলমুনি(পাইকগাছা)।।
কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ৮ টায় ৫ হাজার তাল বীজ রোপনের উদ্বোধন করা হয়েছে। বীজ রোপনের উদ্বোধন করেন কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ হাসানুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, হরিঢালী ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম জোয়ারদার, সিটি প্রেসক্লাবের সদস্য জি এম রফিকুল ইসলাম, এম আজিজুর রহমান, আব্দুল মজিদ গাজী প্রমুখ।
বীজ রোপণকালে প্রধান অতিথি বলেন, তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বজ্রপাত থেকে বাঁচতে ও বিশুদ্ধ অক্সিজেন পেতে তাল গাছের বিকল্প নেই। সিটি প্রেসক্লাবের এই মহতী উদ্যোগকে স্বাগত জানাই।
প্রসঙ্গত, বৃক্ষরোপণ মৌসুমের শুরু থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ বৃক্ষরোপন করে আসছে সংগঠনটি।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: