খুলনা রত্ন সম্মাননা’ ২০২৬ শনিবার ১৯ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে

নিজস্ব প্রতিবেদক :
আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪৩০.মিনিটে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে, খুলনারত্ন সম্মাননা-২০২৬।
প্রবীণ সংগঠন ও সাহিত্যিক রুহুল আমিন সিদ্দিকি ( প্রতিষ্ঠাতা খুলনা সাহিত্য মজলিস), সদ্য প্রয়াত কবি, সাংবাদিক ও কলামিস্ট এম হেফজুর রহমান ( মরণোত্তর) এবং আশরাফুন্নেসা দুলু(শিশু সাহিত্যিক) – কে অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হবে।
অনুষ্ঠানে-প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অধ্যাপক মোঃ রেজাউল করিম ( ভাইস চ্যান্সেলর, খুলনা বিশ্ববিদ্যালয়),বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রফেসর মুহম্মদ ইয়াইয়াহ আখতার ( সাবেক ভাইস চ্যান্সেলর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), প্রফেসর আব্দুল মান্নান ( বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্য সমালোচক) এ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু (উপদেষ্টা খুলনা কবি-সাহিত্যিক ফোরাম)
অনুষ্ঠানের সভাপতি থাকবেন এস এম আইয়ুব আলী (আহ্বায়ক,খুলনা কবি-সাহিত্যিক ফোরাম)। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করবেন আজাদুল হক আজাদ ( অনুষ্ঠানের সমন্বয়ক ও সদস্য সচিব,খুলনা কবি সাহিত্যিক ফোরাম)
অনুষ্ঠানে খুলনার সাহিত্যাঙ্গনের লেখক, কবি, সাহিত্যিক, গবেষক সকলকে স্ববান্ধব উপস্থিতি থাকার আমন্ত্রণ জানিয়েছেন।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: