মানবকল্যাণের আদর্শ নিয়ে গণেশ চতুর্থী পালিত | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

মানবকল্যাণের আদর্শ নিয়ে গণেশ চতুর্থী পালিত

15 September 2026, 12:07:58

 

বঙ্গ নিউজ কলকাতা ডেস্ক:

আজ আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ গণেশ চতুর্থী পালিত হলো অল বেঙ্গল মেনস ফোরাম এর অফিস সংলগ্ন স্থানে ।কলকাতার জি এস পি ভবনের বিপরীতে।বিঘ্ন-কর্তা ও সিদ্ধিদাতা দেবাদিদেব গণেশের জন্মোৎসব পালনের সাথে সাথে আজ প্রসাদ বিতরণ,গরীব শিশুদের খাদ্য বিতরণ এবং অসহায় নির্যাতিত পুরুষদের মনের কথার শরিক হন All Bengal Men’s Forum — এর‌ প্রতিষ্ঠাতা, পশ্চিমবঙ্গের বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাব্রতী মাননীয়া নন্দিনী ভট্টাচার্য্য । তাঁর আমন্ত্রণে বিকেল ৫ টা থেকে পূজা মণ্ডপে উপস্থিত হন বিশিষ্ট লেখক, সম্পাদক, গ্রন্থকার, গবেষক, সমাজসেবী ও কলকাতার সিটি কলেজের ভাইস প্রিন্সিপাল ড. মহীতোষ গায়েন,তার সাথে আজ ছিলেন বঙ্গভূমি সাহিত্য পত্রিকার দুই যুগ্ম সম্পাদক সাহিত্যিক সহদেব দুই ও অর্ণব দত্ত।ড. গায়েন নিজেও এই সাহিত্য পত্রিকার কার্যনির্বাহী সভাপতি। এই তিন জনই আগামীতে মাননীয়া নন্দিনী ভট্টাচার্য্যের এই ফোরামে থেকে কাজ করবেন বলে অঙ্গীকার করেন। এদিনের এই পুজো উপলক্ষ্যে মিলন মেলায় এসেছিলেন দল যত নির্বিশেষে নেতা, রাজনৈতিক নেতৃত্ব ও সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ড. গায়েন আমাদের কলকাতা প্রতিনিধিকে জানান ‘আমরা ফোরামের সামাজিক কাজকর্মে-র‌ সঙ্গে আজ থেকেই সাঙ্গীভূত‌ হলাম’। কিছু আলোচনা, প্রসাদ খাওয়া , আগামী- র অঙ্গীকার করলাম আমরা। পশ্চিমবঙ্গের মানবকল্যাণে ও নিপীড়িত, নির্যাতিত অসহায় পুরুষের জীবনে আলোর দিশারী হতে সবরকমের মানবিক ও আইনী লড়াইয়ের সাথী হবেন মানবাধিকার ও পুরুষের প্রতি অবিচার মুক্তি আন্দোলনের শুধু নয় নারীর প্রতি সমভিব্যবহার এর অঙ্গীকার ও কর্তব্য পালন করবেন বলে যে ধারণা আজ স্পষ্ট করলেন নন্দিনী দেবী ও তার ফোরাম তা এককথায় সমূহ সমাজের নবদিগন্ত উন্মোচন করলো বলে আমজনতা মনে করছে।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: