জিয়ানগরে গ্যাসবাহী জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবাসহ গ্রেফতার ১,নগদ লক্ষাধিক টাকা উদ্ধার

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের জিয়ানগরে গ্যাসবাহী জাহাজে অভিযান চালিয়ে ২৩৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ১৮ হাজার ৭৪৫ টাকাসহ মোঃ জিয়াউর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানা পুলিশের একটি চৌকস দল টগড়া ফেরীঘাট সংলগ্ন কঁচা নদীতে এমটি ডেলটা এলপিজি-১ এইচ টি নং ২৬৩ নোঙ্গর করা জাহাজে অভিযান পরিচালনা করে। জাহাজের ক্রুদের সহায়তায় ভেতরে প্রবেশ করে এ্যাকোমোডেশন অংশের ২য় তলায় অবস্থিত মাস্টার কেবিনের সামনে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জিয়াউর রহমান আত্মগোপনের চেষ্টা করেন। পরবর্তীতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাঁকে আটক করা হয়।
আটককৃত জিয়াউর রহমান শিকারোক্তিতে মাস্টার কেবিনের বিছানার তোশকের নিচ থেকে তিনটি নীল রঙের এয়ারটাইট পলিব্যাকে সংরক্ষিত মোট ২৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এছাড়া একই রুমের আলমারির ড্রয়ার তল্লাশি করে মাদক বিক্রির নগদ ১ লাখ ১৮ হাজার ৭৪৫ টাকা জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃত জিয়াউর রহমান চট্টগ্রাম জেলার মীরসরাই থানার মিঠানালা ইউনিয়নের রাজাপুর গ্রামের মোঃ জেবল হকের ছেলে। মঙ্গলবার সকালে পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী ঘটনা স্থান পরিদর্শন করেন ।
এব্যপারে ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান জানায়, এ বিষয়ে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নম্বর-৩ মামলা রুজু করা হয়েছে।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: