পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

7 September 2026, 6:37:26

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।

খুলনার পাইকগাছায় উপজেলা পর্যায়ে জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে পৌরসভা পানি শাখা কার্যালয়ে দাতা সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদ গুরুত্বপূর্ণ এ কর্মশালার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, অফিসার ইনচার্জ শেখ আউয়াল কবির, ওয়াটার এইড বাংলাদেশ এর সহকারী পরিচালক এইচআর মিল ফাহমিদা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা কুতুবউদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, সহকারী শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ।
উপস্থিত ছিলেন একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, থানার এএসআই শাহনাজ আক্তার, পৌরসভার প্রধান সহকারী জিয়াউর রহমান, উপসহকারী প্রকৌশলী লিংকন আলী, মৃণাল কান্তি সানা, উত্তম কুমার ঘোষ, ওয়াটার এইড বাংলাদেশ এর পলিসি এন্ড এ্যাডভোকেসি লিড ফাইয়াজ উদ্দিন আহমেদ, ওয়াটার এইড বাংলাদেশ এর ক্যাপাসিটি ডেভলপমেন্ট এক্সপার্ট সুমন কুমার সাহা , ওয়াশ ফর আরবান পুওর প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ওমর ফারুক জুয়েল, কাজী ফারহানা আফরোজ ও মুক্তা বিশ্বাস সহ কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মী সহ ওয়াটার এইড বাংলাদেশ এবং নবলোক পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের ফলে তীব্র খরা, লবণাক্ততা এবং আকস্মিক বন্যার কারণে আমাদের ঐতিহ্যগত পানি ও স্যানিটেশন কাঠামো মারাত্মক হুমকির মুখে পড়ছে। জলবায়ু সহনশীল ওয়াশ ব্যবস্থা এখন আর কোনো বিলাসিতা নয়, এটি বেঁচে থাকার জন্য একটি জরুরি প্রয়োজন। স্থানীয় পর্যায়ে উপযোগী প্রযুক্তি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণের মাধ্যমেই প্রান্তিক জনগোষ্ঠীর সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে হবে।​দুর্যোগের পর তাৎক্ষণিক ত্রাণের পাশাপাশি দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বজায় রাখার জন্য ওয়াশ খাতকে জলবায়ু সহনশীল করে গড়ে তোলা বাধ্যতামূলক। জলবায়ু সহনশীল ওয়াশ ব্যবস্থাপনা কে টেকসই ও সময়োপযোগী করতে নীতি-নির্ধারক, স্থানীয় প্রশাসন এবং উন্নয়ন সহযোগীদের একই ছাতার নিচে এনে একটি কার্যকর ও বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা প্রণয়ন করার উপর কর্মশালায় গুরুত্বারোপ করা হয়।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: