পাইকগাছায় গোপন রোগের অশ্লীলতা প্রচারণার সংবাদ প্রকাশ: নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি প্রকাশ

শেখ সেকেন্দার আলী, বিশেষ প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন ক্লিনিক ও প্যাথলজি ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা নারী পুরুষের গোপন রোগের চিকিৎসা দেওয়ার নামে সারাদিন অশ্লীল প্রচারণা চালানোর খবর প্রকাশের পর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বাক্ষরিত এক আদেশে প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করায় এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
রোববার বিভিন্ন অনলাইন ও সোমবার দৈনিক পত্রিকায় খবর প্রকাশের পর (সোমবার ৭ সেপ্টেম্বর) উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহাসানারা বিনতে আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি স্মারক নং-উপ: স্বাঃ কম:/পাইক/খুল/২০২৬/৮৭২ জানান,
উপজেলাসহ যত্রতত্র বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার সমূহে প্র্যাকটিসরত চিকিৎসকদের নিয়ে মাইকিং/প্রচারনা চালানো হচ্ছে যা শব্দ দূষন ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। উল্লেখ্য Bangladesh Medical and Dental Council Code of Professional Conduct, Etiquette and Ethics এর ৩.৩ ধারা অনুযায়ি সম্পূর্ন নিষিদ্ধ। Bangladesh Medical and Dental Council Code of Professional Conduct, Etiquette and Ethics এর ধারা ৩.৪.১, ৩.৪.২, ৩.৪.৩, ৩.৪.৪, ৩.৪.৫, ৩.৪.৬, ৩.৪.৭, ও ৩.৪.৮ অনুযায়ি চিকিৎসকদের প্রচারনা শুধুমাত্র সাইনবোর্ড, স্টেশনারী প্যাড, নিউজপেপার, প্র্যাকটিস ওয়েব সাইট, সার্ভিস ইনফরমেশান নোটিশ, ডক্টরস ডাইরেক্টরি, ম্যাগাজিন ও জার্নাল সমূহে চালানো যাবে। অত্র বিজ্ঞপ্তি জারির পর থেকে অত্র উপজেলায় চিকিৎসকদের নিয়ে মাইকিং/প্রচারনা চালানো সম্পূর্ন নিষিদ্ধ করা হলো। আইন অমান্য কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় সর্বস্তরের মানুষের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছে। উল্লেখ্য রোব ও রোববার শব্দ দূষণে অতিষ্ঠ এলাকাবাসী: পাইকগাছায় নারী-পুরুষের গোপন রোগের অশ্লীলতা প্রচার করছে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা শিরোনাম সংবাদ প্রকাশিত হয়।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: