সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

26 August 2026, 12:24:24

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি নারায়ন চক্রবর্তী, যুগ্ম সাধারন সম্পাদক অমর চক্রবর্তী ও সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদারের নেতৃত্বে শহরের মল্লিকপুরস্হ জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনময় করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

নেতৃবৃন্দরা বলেন বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় সুনামগঞ্জ হচ্ছে সম্প্রীতির একটি নিদর্শণ। এই জেলায় হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রির্স্টাণসহ অন্যান্য জাতিগোষ্টির মধ্যে একটি ভাতৃত্বের বন্ধন সুদৃঢ রয়েছে। আগামীতে যেকোন ধর্মীয় অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরী বলেছেন,আমাদের এই সুনামগঞ্জ জেলায় প্রতিটি ধর্মের মানুষের মাঝে যে সম্প্রীতির একটা মিলবন্ধন রয়েছে তা সত্যি আমাদেরকে অনুপ্রাণিত করে।

তিনি আরো বলেন আমাদের বিএনপির চেয়ারম্যান ও বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশে সকল ধর্মের মানুষের সমধিকার প্রতিষ্ঠায় বিশ্বাস করেন বলেই ধর্মকর্ম পালনে পূর্ণ স্বাধীনতা দেয়া আছে। এইদেশে সংখ্যাগুরু আর সংখ্যালঘু বলতে কোনকিছু নাই। সুনামগঞ্জে যার যার ধর্মীয় উৎসব পালনে সরকার নিশ্চিত নিরাপত্তা বিধানের পাশাপাশি সবধরনের সহযেগিতা করা হবে বলে তিনি জানান।
আগামীতে যেকোন ধর্মীয় অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করা হবে বলে উপস্থিত নেতৃবৃন্দকে আশ্বস্থ করেন।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: