মোংলায় ৩ লাখ টাকা চাঁদা দাবি, বসতঘরে হামলা-লুটের অভিযোগ :; রামদা ঠেকিয়ে প্রাণনাশের হুমকি, নগদ টাকা ও স্বর্ণালংকার নেওয়ার দাবি | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

মোংলায় ৩ লাখ টাকা চাঁদা দাবি, বসতঘরে হামলা-লুটের অভিযোগ :; রামদা ঠেকিয়ে প্রাণনাশের হুমকি, নগদ টাকা ও স্বর্ণালংকার নেওয়ার দাবি

10 August 2026, 8:24:58

 

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোংলায় ৩ লাখ টাকা চাঁদা দাবি, বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তিনজনসহ অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে।
এ ঘটনায় কবরস্থান রোড এলাকার বাসিন্দা মোঃ জাহাঙ্গীর আলম (৫৫) মোংলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, ঘটনার প্রায় ১৫ দিন আগে আসামিরা বাদীকে ২৯ জুলাইয়ের মধ্যে ৩ লাখ টাকা চাঁদা দেওয়ার জন্য হুমকি দেন।
চাঁদা না দিলে এলাকায় বসবাস করা কঠিন হবে এবং প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ২৯ জুলাই রাত ৮টার দিকে মোঃ কালাম হাওলাদার, পলি বেগম ও মোঃ সবীর শিকদারসহ অজ্ঞাত ৫-৬ জন দেশীয় অস্ত্র নিয়ে জাহাঙ্গীরের বাড়িতে যান।
তারা দরজা ভাঙচুরের চেষ্টা করেন এবং একপর্যায়ে দরজা খুললে জাহাঙ্গীরের গলায় রামদা ঠেকিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ।
চাঁদা না দেওয়ায় তাকে মারধর করা হয় বলেও অভিযোগে দাবি করা হয়েছে।
পরে ঘরের ড্রয়ার থেকে ৫০ হাজার টাকা ও চার আনা ওজনের একটি স্বর্ণের আংটি, যার মূল্য ৫৫ হাজার টাকা বলে দাবি করা হয়েছে, নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
এতে মোট ১ লাখ ৫ হাজার টাকার মালামাল লুট করা হয়েছে বলে বাদী অভিযোগ করেছেন।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার প্রত্যক্ষদর্শী রয়েছেন এবং স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হওয়ায় আদালতে যেতে বিলম্ব হয়েছে।
অভিযুক্তরা হলেন মোঃ কালাম হাওলাদার (৫০), পলি বেগম (৪৫) ও মোঃ সবীর শিকদার (৫৫)।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন বাদী।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্ত ও আদালতের পরবর্তী কার্যক্রমে নির্ধারিত হবে।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: