ভারতীয় বিএসএফ’র কাছে আটক ৭ বাংলাদেশী মৎস্য শিকারীর পরিবার অসহায় মানবেতর জীবনযাপন করছে | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

ভারতীয় বিএসএফ’র কাছে আটক ৭ বাংলাদেশী মৎস্য শিকারীর পরিবার অসহায় মানবেতর জীবনযাপন করছে

24 July 2026, 7:21:21

 

আখতারুজ্জামান আসিফ, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

ভারতীয় মৎস্য শিকারীর প্ররোচনায় মৎস্য শিকারের জন্য ভারতে যাওয়ার প্রাককালে গত ৪ নভেম্বর ২০২৪ ইং তারিখে বিএসএফ এর হাতে আটক বাংলাদেশের কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ৭ মৎস্য শিকারী এখন ভারতের জেলহাজতে মানবেতর জীবনযাপন করছেন। আমপাতি জেলার মাহিন্দগঞ্জ থানার তুরা মেঘালয় থানা থেকে ছাড়া পাওয়া বাংলাদেশী এক আসামীর কাছে দেয়া চিরকুটে উক্ত জেলহাজতে আটক মীর জাহান তার স্ত্রীর কাছে জানিয়েছেন যে, এপ্রিল মাসের মধ্যে তাকে জেলখানা থেকে উদ্ধার করতে না পারলে তার স্থায়ী সাজা হয়ে যাবে। অপরদিকে উক্ত মৎস্যজীবি ৭ জেলের স্ত্রী, ছেলে-মেয়ে ও মা বাবাসহ পরিবার পরিজনেরা বর্তমানে অনাহারে-অর্ধাহারে দিন যাপন করছেন। সরেজমিনে গিয়ে ভুক্তভোগী পরিবারের আমির আলীর স্ত্রী জোসনা বেগমের সাথে কথা বলে জানা যায়, তার স্বামী মৎস্য শিকারের জন্য এলাকার মৎস্যজীবিদের সাথে পাসপোর্ট ও ভিসা নিয়ে ভারতীয় সীমান্তে মাছ শিকার করতে গেলে ভারতীয় বিএসএফ এর হাতে আটক হয়েছেন। এছাড়াও রাসেল মিয়া (৩৫) পিতাঃ মৃত আবুল হোসেন, বিপ্লব মিয়া (৪৫), পিতাঃ বাহাদুর মিয়া, মীর জাহান (৪৫) পিতাঃ শামছুল হক, বকুল মিয়া (৩৫) পিতাঃ মৃত এছাহক আলী, আঙ্গুর আলী, পিতাঃ জরিপ উদ্দিন, চাঁন মিয়া, পিতাঃ ছলিম উদ্দিন সকলেরেই পরিবার পরিজনের সাথে কথা হলে তারা সবাই বলেন, নভেম্বর মাসের ৩ তারিখ বাড়ী থেকে ভারতে রওনা হয়ে পরদিন ৪ নভেম্বর ২০২৫ ইং তারিখে তারা সীমান্তে বিএসএফ এর হাতে আটক হয়ে মেঘালয়ের কালাইরচর পেট্রোল থানা আমপাতিতে রয়েছেন। ৭ টি নিরীহ পরিবার পরিজনের পক্ষ থেকে এলাকার মেম্বার, চেয়ারম্যান, ইউএনও ও ডিসি মহোদয় বরাবর আবেদন করলে তারা ঐ সকল পরিবারের মাঝে নগদ কিছু টাকা ও চাল বিতরন করলেও মৎস্য শিকারীদের উদ্ধারের কোন প্রকার পদক্ষেপ নেননি। মা-বাবা, স্ত্রী ও সন্তানরা তাঁদের বাবাকে ফিরে পেতে চান। উক্ত পরিবারগুলোর একমাত্র উর্পাজনক্ষম ব্যাক্তি দীর্ঘ সাড়ে ৫ মাস বাড়ীতে না থাকায় পরিবার পরিজনরা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন। এমনকি ছেলে মেয়েদের লেখাপড়াও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এসব ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে কথা বলার সময় তারা হাউমাউ করে কেঁদে ফেলেন ! তারা যেকোন ভাবেই হোক ভারতের জেলখানা থেকে আটক ৭ জনকে ছাড়িয়ে আনার জন্য বর্তমান অন্তরবর্তীকালীন সরকারের নিকট করুণ আকুতি জানিয়েছেন। এ ব্যাপারে রমনা মডেল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার রুকুনুজ্জামান স্বপন জানান, বিষয়টি আমি শুনেছি। রমনা ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আঁকা জানান, ভুক্তভোগীদের যাবতীয় সহযোগিতা করতে আমরা চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক জানান, উদ্ধর্তন কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্ঠা চলছে। ভুক্তভোগী পরিবারের মাঝে ইতিপুর্বে জেলা প্রাশাসকের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৫০০০/- (পাঁচ হাজার) টাকা এবং উপজেলার প্রশাসনের পক্ষ থেকে ২০০০/- (দুই হাজার) টাকা প্রদান করা সহ চাল সরবরাহ করা হয়েছে। ফলে বিষয়টি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রনালায়ের উদ্ধর্তন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী পরিবারগুলো।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: