কেন্দ্রীয় বিএনপি নেতা আজিজুল বারী হেলাল রূপসা ঘাট টোল মুক্ত করে দেবার আশ্বাস দিলেন | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

কেন্দ্রীয় বিএনপি নেতা আজিজুল বারী হেলাল রূপসা ঘাট টোল মুক্ত করে দেবার আশ্বাস দিলেন

24 July 2026, 7:21:21
  • নিজস্ব প্রতিবেদক  :টোলমুক্ত রূপসা ঘাট আন্দোলন আন্দোলনকারী সমন্বয়কদের একটি টিম ১৫ এপ্রিল দুপুরে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের নিকট ২২৫০ জন স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপি হাতে পেয়ে আজিজুল বারী হেলাল বলেন আপনারা কোন চিন্তা করবেন না আমি ইতোমধ্যে বিআইডব্লিউটিএর সঙ্গে কথা বলেছি। রূপসা ঘাট দ্রুত টোল মুক্ত হবে। রূপসার সন্তান ও কেন্দ্রীয়  বিএনপির নেতা এসেছিলেন রূপসা উপজেলার বলটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৈশাখী উৎসবে প্রধান অতিথি হিসেবে। স্মারকলিপি প্রদানকালে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টোলমুক্ত রূপসাঘাট আন্দোলনকারীদের পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক খান আঃ জব্বার শিবলী, সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবলু, সাংবাদিক মোঃ বেনজির হোসেন, ছাত্রদের পক্ষে হাসান মির্জা, ফাহাদ গাজী, নাঈম রেজা, সোহান এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে শেখ হাফিজুর রহমান, মো: মিজানুর রহমান, শেখ হাফিজুর রহমান রাব্বি, নিলয় দত্ত প্রমূখ।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: