ফেনীর বন্যার্তদের পাশে বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশনের প্রতিষ্টাতা মানবিক নজরুল ইসলাম (শুভ রাজ)
দেশের স্মরণ কালের বন্যায় ফেনী সহ কয়েকটি জেলায় যখন শুরু হয় তখন বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম (শুভ রাজ) বন্যার্ত মানুষের পাশে এসে দাড়াঁন
পানিবন্ধি মানুষকে দীর্ঘ ৭দিন ফেনীর বন্যার্তদের বিশুদ্ধ পানি, শুকনো খাবার, স্যালাইন, ঔষধ, খিচুড়ি খাওয়ান নজরুল।
নজরুলের নিজ জেলা ভোলা। স্ত্রী সিজারের রোগীকে ২য় দিন হাসপাতালে রেখে ফেনী চলে যান, বন্যার্তদের সাহায্যের জন্য। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমার পরিবারের চাইতে বন্যার্তদের পাশে থাকাটা বেশি জরুরী। আর আমি এটা সর্বদা মনেকরি যদি মানুষের বিপদে পাশে দাঁড়াই আল্লাহ আমার বিপদে সহযোগিতা করবেন।
কিভাবে বন্যার্তদের সাহায্য সহযোগিতা করেছেন জানতে চাইলে তিনি বলেন-
নিজে রান্না করে পানি বন্ধি মানুষের বাসায় বাসায় গিয়ে খাবার পৌছেঁ দিয়েছি। একবাটি খিচুড়িঁ পেয়ে মানুষে মুখে যে হাসি ফুটঁতে দেখেছি, সেই হাসি জীবনের বিনিময়ে পাওয়া খুবই কষ্টকর। এক বোতল বিশুদ্ধ পানি পাওয়ার জন্য কতো মানুষের যে আহাজারী সেটা না দেখলে অনুমান করা যাবেনা। কতো মানুষ জীবন বাচাঁতে আকুতি করছে, কতো মানুষ না খেয়ে আছে সেটা আল্লাহ জানেন। আমার সাধ্যমতো চেস্টা করেছি।
বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশন সংগঠনটি ২০২০ইং সালে করোনাকালিন সময়ে প্রতিষ্ঠা করেন নজরুল। যখন মানুষ করোনায় আক্রান্ত হলে পরিবার, ছেলে বাবাকে, বাবা ছেলেকে অসুস্থতার সময় ও মারা যাবার পর কাছে যেতো না।এমনকি জানাজার নামাজে যেতো না। অসহায়রা সহযোগীতা নিয়ে চলতো। ধনীরা দরজা জানালা বন্ধ করে জমানো টাকা থেকে খরচ চালাতো।তখন মধ্যবিত্তরা চরম বিপদে অবতীর্ণ হলো। কেননা মধ্যবিত্তরা কারো কাছে হাত পেতে সহযোগীতা চাইতে পারতো না, আবার জমানো টাকা না থাকায় খরচ চালাতে পারতো না।তারা আত্মসম্মানের ভয়ে না খেয়ে জীবন কাটাতে থাকে। আর তখনি সারা দেশে ২৫টি টিম নিয়ে মধ্যবিত্তদের নগদ অর্থ, খাবার দিয়ে সহযোগীতা করেছেন এই সংগঠন। সেই থেকে এই ফাউন্ডেশন এর পথচলা।
তিনি জানান সংগঠনের পরিচালনা পরিষদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি, সম্পাদক সহ সকল সদস্য, সমর্থক সহযোগীতা করেন ফেনীর বন্যার্তদের জন্য।
মন্তব্য: