শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬

  ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপসা উপজেলা বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

4 September, 2026 10:03:52

 

রূপসা প্রতিনিধি:

রূপসায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পূর্ব রূপসা ব্যাংক চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু।
রূপসা উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোল্যা সাইফুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম- আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা বিএনপি’র সদস্য শেখ আঃ রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য মোল্যা এনামুল কবীর, মোল্যা রিয়াজুল ইসলাম। বক্তব্য রাখেন রূপসা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম- আহ্বায়ক বিকাশ মিত্র, বিএনপি নেতা মহিউদ্দিন শেখ, রবিউল ইসলাম রবি, মোঃ ইলিয়াচ শেখ (নৈহাটি ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান), রয়েল আজম,এসএম আঃ মালেক, মহিউদ্দীন মিন্টু, খান আনোয়ার হোসেন, দিদারুল ইসলাম, আজিজুর রহমান, মিকাইল বিশ্বাস, খন্দকার শরিফুল ইসলাম, ফিরোজ মীর, রূপসা উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল মীর, বিএনপি নেতা মহিতোষ ভট্টাচার্য, ফিরোজ মাহমুদ, বনি আমিন সোহাগ, আরিফ মোল্যা, রেজাউল ইসলাম রেজা, জাহিদুল ইসলাম রবি, শাহজাহান প্রিন্স, তরিকুল ইসলাম রিপন, মুক্তাদির বিল্লাহ, ইউনুচ গাজী, রাজু দাস, মোকাররম হোসেন, সাজ্জাত হোসেন, কামরুজ্জামান নান্টু, মাঈনুল হাসান, রহিমা আক্তার নয়ন, মিজানুর রহমান, নাঈম আহম্মেদ, সাইফুল মোল্যা, হালিম মোড়ল, জান্নাতুন নাঈম ও রাজু শেখ, ওয়ার্ড বিএনপি সাইফুল নেতা ইসলামসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের পক্ষ থেকে রূপসার পদ্মবিলে মাছের পোনা অবমুক্ত করা হয়। একই সঙ্গে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডেঙ্গু মশা নিধনে ব্যবহৃত দুটি ফগার মেশিন এবং মশা নিধনের ওষুধ বিতরণ করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support