খুলনায় মাসিক নয়া ধূমকেতু পত্রিকার মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিনিধি :
খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১১ আগষ্ট মঙ্গলবার বিকালে মাসিক ‘নয়া ধূমকেতু’ পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত এবং সভাপতিত্ব করেন অধ্যক্ষ জনাব এ কে এম গোলাম আযম, সম্পাদক মন্ডলীর সভাপতি, মাসিক নয়া ধুমকেতু। আরো উপস্থিত ছিলেন জনাব নুরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা, জনাব কানিজ ফাতেমা লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), খুলনা সহ সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ।
এ অনুষ্ঠানে পত্রিকাটির প্রকাশনা, এর লক্ষ্য ও উদ্দেশ্য এবং সমাজ, সংস্কৃতি ও জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সৃজনশীল সাংবাদিকতা এবং জনকল্যাণমূলক তথ্য প্রচারের ওপর গুরুত্বারোপ করেন। খুলনার সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা ও সামাজিক অঙ্গনে ‘নয়া ধূমকেতু’ পত্রিকাটি ইতিবাচক ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: