​সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘরে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাট: ৩০ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত চলছে | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

​সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘরে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাট: ৩০ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত চলছে

17 September 2026, 12:35:08

সুনামগঞ্জ প্রতিনিধি ঃ
​
​সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে একটি বাড়িতে বেআইনিভাবে প্রবেশ করে হামলা, ভাঙচুর, মারপিট ও লুটপাটের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় মোবারক হোসেন মেম্বারসহ ৩০ জনকে আসামি করা হয়েছে।
​থানা সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জগন্নাথপুর উপজেলার দক্ষিণ কালনীচর গ্রামের মো. ইউসুফ মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। মামলার বাদী মো. ইউসুফ মিয়ার অভিযোগ, আসামিরা দলবদ্ধ হয়ে ঘরে ঢুকে হামলা চালিয়ে প্রায় ৭ লাখ ১২ হাজার টাকার মালামাল লুট করে এবং ৮ লাখ টাকার ক্ষতিসাধন করে। এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর থানায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রেকর্ড করা হয়।
​এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. শফিকুল ইসলাম জানান, “বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।”
​মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই মো. বিন আমিনকে। পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেফতারে ও আইনগত ব্যবস্থা গ্রহণে অভিযান অব্যাহত রয়েছে।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: