শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬

সরকারের নির্দেশনায় টেকসই বাঁধ না দিলে, নদী ভাঙ্গন দেখবে না কে কোন দল করে…….. পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

8 August, 2026 9:42:09

 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, সরকারের নির্দেশনা সমৃদ্ধভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই, নদীতে বাঁধ না দিলে কে বিএনপি, কে জামাত, কে এনসিপি করে কে কোন দল করে নদী ভাঙ্গন তা দেখবে না। টেকসই বাঁধ দিল তখন সবাই উপকৃত হবেন বলে জানান তিনি। তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে টেকনিক্যাল কমিটি কাজ করে যাচ্ছেন। এছাড়াও বিভিন্ন দেশের পরামর্শ নিচ্ছি, এটি দ্রুত ভাবে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
শনিবার (৮ই আগষ্ট) সকাল ১১টার দিকে, কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙন পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি।
পরে তিনি নৌ-পথে স্পিডবোডে চিলমারী উপজেলা রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল সড়কটারী বাঁধ এলাকা, উলিপুর উপজেলার নামাজের চর, রৌমারী উপজেলার সুখেরবাতী ও রাজিবপুর উপজেলার কোদালকাটি নদী ভাঙন এলাকায় দিনব্যাপী পরিদর্শন করবেন বলে জানা গেছে। সবশেষ তিনি গাইবান্ধার উদ্যেশ্যে রওনা হবেন বলে জানা গেছে।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম- ৩আসনের এমপি মাহবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম- ৪আসনের এমপি মোস্তাফিজুর রহমান, সংরক্ষিত আসনের মহিলা এমপি সুরাইয়া জেরিন রনি, কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার, চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আঃ বারী সরকার, সদস্য সচিব সহঃ অধ্যাপক আবু হানিফাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support