শান্তিগঞ্জে হ্যান্ডকাফ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

শান্তিগঞ্জে হ্যান্ডকাফ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা

3 September 2026, 2:14:45

 

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের দামোধরতুপী গ্রামে পুলিশ এসে একটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ আশির মিয়াকে গ্রেফতার করে হ্যান্ডকাফ পড়ানো অবস্হায় আসামীর স্বজনরা পুলিশের সাথে ধস্তাধস্তি করে আসামীকে ছিনিয়ে নিয়ে যায়। আসামী দামোধরতুপী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে।

বুধবার রাত ১১ টায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ থানার এস আই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সিএনজিতে করে দামোধরতুপী গ্রামে এসে আসামীর বাড়িতে হানা দিয়ে আসামী মোঃ আশিক মিয়াকে গ্রেফতার করে হ্যান্ডকাফ পড়িয়ে সিএনজিতে উঠানোর পর তার স্বজনরা এসে পুলিশের সাথে ধাক্কাধাক্কি করে আসামীকে ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে শান্তিগঞ্জ থানার ওসিসহ বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্হলে আসলে ও ততোক্ষণে আসামী পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি উল্ল্যাহ ঘটনার সত্যতা স্বীকার করে জানান,আসামী হ্যান্ডকাফ নিয়ে পালিয়েছে তাকে ধরতে পুলিশের অভিযান চলছে।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: