শান্তিগঞ্জে হাতকড়া অবস্হায় পালিয়ে যাওয়া আসামীকে পূনরায় গ্রেফতার করল সুনামগঞ্জ সদর থানা পুলিশ

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের শান্তগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের দামোধরতুপী গ্রামে গতকাল বুধবার রাতে পুলিশের হাতে গ্রেফতারকৃত আশির মিয়া হ্যান্ডকাফ নিয়ে পালিয়ে যাওয়া আসামীকে পূনরায় গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম এর নেতৃত্বে পুলিশ সদস্যরা পৌরশহরের পানসী রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
উল্লেখ্য গতকাল বুধবার রাতে শান্তিগঞ্জ থানার এস আই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশ দামোধরতুপী গ্রামে অভিযান চালিয়ে আশির মিয়াকে গ্রেফতার করে হাতকড়া পরিয়ে সিএনজিতে উঠানোর সময় আসামীর স্বজনরা পুলিশের সাথে ধস্তাধস্তি করে আসামীকে হাতকড়া অবস্হায় ছিনিয়ে নিয়ে যায়। পরে হাতকড়া অবস্হায় আসামী লাইভে এসে নিজেকে জানান দেয়।
এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম হাতকড়া অবস্হায় পালিয়ে যাওয়া আসামীকে গ্রেফতারের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অপরাধ করে কেউ আইনের হাত থেকে বাচঁতে পারবে না।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: