রূপসা মহিলা কলেজ ম্যানেজিং কমিটির নব নির্বাচিত সভাপতি ডাঃ প্রদীপ দেবনাথকে সংবর্ধনা | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

রূপসা মহিলা কলেজ ম্যানেজিং কমিটির নব নির্বাচিত সভাপতি ডাঃ প্রদীপ দেবনাথকে সংবর্ধনা

24 July 2026, 7:21:21

নিজস্ব প্রতিবেদক
ঐতিহ্যবাহী খুলনার রূপসা মহিলা কলেজ ম্যানেজিং কমিটির নব নির্বাচিত সভাপতি ডাঃ প্রদীপ দেবনাথকে অনাড়ম্বর  সংবর্ধনা দেওয়া  হয়। ২৮ এপ্রিল সোমবার সকাল ১০টায় কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতিকে এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধিত অতিথিকে কলেজ শিক্ষকমন্ডলী, গ্রামবাসী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বক্তৃতা করেন রূপসা মহিলা কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ও সংবর্ধিত অতিথি ছিলেন খুলনা শিশু হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ প্রদীপ দেবনাথ।
কলেজ অধ্যক্ষ আতাহার আলী ফকিরের সভাপতিত্বে ও দেবীপুর পল্লীমঙ্গল সমিতির সাধারণ সম্পাদক বিএনপি নেতা জাহিদুল ইসলাম রবি’র পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শেখ রয়েল আজম, অবসরপ্রাপ্ত সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলহাজ্ব এসএম আবু হারুনার রশীদ, বিশিষ্ট সমাজসেবক স্বপন কুমার চক্রবর্তী, অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যামল ভট্টাচার্য, সাবেক ইউপি সদস্য বসির হায়দার পল্টু, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ কবির শেখ, বিশিষ্ট সমাজসেবক শেখ মোশাররফ হোসেন, আফসার আলী, কলেজ ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য জাহাঙ্গীর হোসেন মোল্লা।
বক্তৃতা করেন কলেজ প্রভাষক দীপক কুমার দে, কলেজের শিক্ষক প্রতিনিধি প্রভাষক আসাদুজ্জামান আসাদ, কলেজ প্রভাষক ফারহানা শারমিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন শিক্ষার্থী বৈশাখী আক্তার, পবিত্র গীতা পাঠ করেন শিক্ষার্থী শর্মিলা রানী দে। মানপত্র পাঠ করেন শিক্ষার্থী নিফাত জাহান জুঁই,।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শিপ্রা রানী নন্দী, প্রভাষক অমিত কুমার ঘোঘ, তপন মন্ডল, মোঃ অয়াহিদুজ্জামান, আব্দুল মান্নান, শাহারাজ শাহীন, আয়শা আরজু ও শারমিন সুলতানা, প্রধান শিক্ষক দীপক কুমার দে, প্রধান শিক্ষক মোঃ বেল্লাল হোসেন, সহকারী শিক্ষক মনজির হোসেন, অলোক দাস, আব্দুল গফুর শেখ, দীপক কুমার দাস, চন্দ্র কান্ত মন্ডল, মোঃ মনিরুজ্জামান, মোঃ জসীম উদ্দীন, ফ ম অহিদুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, আব্দুস সাত্তার, মোশাররফ হোসেন, ইব্রাহিম হালদার, পলক কুমার প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: