রূপসা বাগমারা বাজার বণিক সমিতির ব্যবসায়ীদের দীর্ঘদিনের শৌচাগার স্থাপনের দাবিটি পূরণ হলো | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

রূপসা বাগমারা বাজার বণিক সমিতির ব্যবসায়ীদের দীর্ঘদিনের শৌচাগার স্থাপনের দাবিটি পূরণ হলো

13 September 2026, 7:49:49
রূপসা প্রতিনিধি :
রূপসা বাগমারা বাজার বণিক সমিতির সাধারণ সদস্যদের প্রাকৃতিক কর্ম বা শৌচ কার্য সম্পাদনের জন্য নির্দিষ্ট কোন স্থানে ব্যবস্থা ছিলোনা।সাধারণ সদস্য বা ব্যবসায়ীরা তাদের প্রকৃতির কার্য সম্পন্ন করতে খুব ভোগান্তিকর পরিস্থিতিতে পড়তো। উপায়ন্তর না পেয়ে বাজারের মসজিদের টয়লেট ছিলো শেষ ভরসা।কিন্তু বাজারের মসজিদ টা বাজারের সদস্যসহ আপামর এলাকাবাসীও মুসল্লীদের জন্য উন্মুক্ত থাকার কথা কিন্তু বর্তমান মসজিদ কমিটির নেতৃবৃন্দ নামাজের সময় ব্যতিত মসজিদের গেট তালাবদ্ধ করে রাখে।ফলে আগন্তুক, ক্রেতা ও ব্যবসায়ীবৃন্দ তাদের প্রাকৃতিক কর্ম সারতে চরম বিপদে পড়ে এদিক সেদিক কাজ সেরে নিতে হয়। বিগত বাজার কমিটির কর্মকর্তারা বাজারের সদস্যদের প্রাকৃতিক কর্ম সারতে শৌচাগারের ব্যবস্থা করে দেবার আশ্বাস দিলেও তারা করতে ব্যর্থ হয়। বর্তমান বাজার কমিটির নেতৃবৃন্দ স্থানীয়  চেয়ারম্যানের সহযোগিতায় বাজারের ব্যবসায়ী সদস্যদের দীর্ঘদিনের দাবি শৌচাগার স্থাপনে সফল হয়েছেন।
বাগমারা বাজার  নতুন শৌচাগার/ বাথরুম আনুষ্ঠানিকভাবে  উদ্বোধন করেন ৩ নং নৈহাটি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  মোঃ ইলিয়াস শেখ। এসময় উপস্থিত ছিলেন বাগমারা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ আরাফাত হোসাইন, সহ-সভাপতি হাসানাত,সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হোসাইন, সহ-সাধারণ সম্পাদক রাজু আহমদ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ জাহিদ হাসান, দপ্তর সম্পাদক আব্দুল জব্বার, প্রচার সম্পাদক হাসান হাওলাদার। আরোও  উপস্থিত ছিলেন বাজারের প্রবীণ ব্যবসায়ী  সদস্যবৃন্দ যথাক্রমে  মোহাম্মদ ইসারাত শেখ, মোহাম্মদ আমির শেখ (ছোট), মোহাম্মদ মহসিন শেখ, মোহাম্মদ নজরুল ইসলাম, ইন্তাজ শেখ, মোহাম্মদ লিটু, চঞ্চল, মো :মাসুদ রানাসহ আরও অনেকে।  বাজারবাসীর দীর্ঘ দিনের সমস্যার সমাধান নিরসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান  ইলিয়াস শেখ ও বাজার কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেছে।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: