শুক্রবার ২৩ অক্টোবর, ২০২৬

রূপসা নদীতে ট্রলার থেকে মালামাল লুট; আটক-১

16 October, 2024 7:19:14

নিজস্ব প্রতিনিধি ঃ 

রূপসা নদীর তীরে ভিড়ানো নৌকায় দেশীয় অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন করে লুটে নিয়েছে ভাংগাড়ী মালামাল। রিপনসহ আরো ২ জন  দা,ছুরি দিয়ে কোপানোর ভয় দেখিয়ে নৌকা থেকে অর্ধ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। অভিযোগের ভিত্তিতে রূপসা নৌ পুলিশ রিপনের ঘর তল্লাশি করে লুটকৃত মালামাল উদ্ধার করে। এসময় রিপনকে না পেয়ে তার পিতা হারুন কে আটক করে নিয়ে আসে। পরবর্তীতে রিপন এসে পুলিশের হাতে ধরা দেওয়ায় তার পিতাকে ছেড়ে দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত রিপন নৌ পুলিশ ফাঁড়িতে আটক রয়েছে বলে জানা যায়। উল্লেখ্য রিপন চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী ও এলাকায় চুরিসহ বিভিন্ন  অপরাধের সাথে জড়িত । সে নিজেকে প্রশাসনের সোর্স পরিচয়ও দিত।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support