নিজস্ব প্রতিনিধি ঃ
রূপসা নদীর তীরে ভিড়ানো নৌকায় দেশীয় অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন করে লুটে নিয়েছে ভাংগাড়ী মালামাল। রিপনসহ আরো ২ জন দা,ছুরি দিয়ে কোপানোর ভয় দেখিয়ে নৌকা থেকে অর্ধ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। অভিযোগের ভিত্তিতে রূপসা নৌ পুলিশ রিপনের ঘর তল্লাশি করে লুটকৃত মালামাল উদ্ধার করে। এসময় রিপনকে না পেয়ে তার পিতা হারুন কে আটক করে নিয়ে আসে। পরবর্তীতে রিপন এসে পুলিশের হাতে ধরা দেওয়ায় তার পিতাকে ছেড়ে দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত রিপন নৌ পুলিশ ফাঁড়িতে আটক রয়েছে বলে জানা যায়। উল্লেখ্য রিপন চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী ও এলাকায় চুরিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত । সে নিজেকে প্রশাসনের সোর্স পরিচয়ও দিত।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মোস্তাফিজুর রহমান,নির্বাহি সম্পাদক : মোঃ বেনজীর হোসেন,বার্তা সম্পাদক : চন্দন ভট্টাচার্য্য, উপদেষ্টা : এ্যাড. সরদার আবুল হাসেম ডাবলু, উপদেষ্টা : তরুন চক্রবর্তী বিষ্ণু। মোবাইল : 01639924798, অফিস : রামনগর (মজিবর মোড়) , রূপসা, খুলনা।1260