রূপসা আঠারোবাঁকী নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

রূপসা আঠারোবাঁকী নদী থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

2 November 2026, 9:27:20

 

নিজস্ব প্রতিবেদক:
রূপসার আঠারোবাঁকী নদী থেকে মেহেদী হাসান সোহাগ ও আল-আমিন নামে দুই ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার আইচগাতী ইউনিয়নের মোছাব্বরপুর গ্রামের (সিংহের চর) কোলঘেঁষে আঠারোবেঁকী নদীর চর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে মেহেদী হাসান সোহাগ এবং সিংহের চর এলাকার আল-আমিন।
রূপসা থানার উপ-পরিদর্শক নুর আলম বলেন, বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুর দেড়টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে।
রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুম খান বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দুইজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কোন তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না। তবে ময়নাতদন্তের পর এ ব্যাপারে হয়তো তথ্য পাওয়া যেতে পারে।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: