রূপসায় যুবদল কর্মী ফখরুল হত্যার প্রধান শুটার ‘কাটাপ্পা’ গ্রেফতার | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

রূপসায় যুবদল কর্মী ফখরুল হত্যার প্রধান শুটার ‘কাটাপ্পা’ গ্রেফতার

16 August 2026, 7:54:23

 

রূপসা প্রতিনিধিঃ

রূপসায় চাঞ্চল্যকর ইটভাটায় ফখরুল ইসলাম (৩২) হত্যা মামলার প্রধান অভিযুক্ত ও মূল শুটার ইব্রাহিম ওরফে কাটাপ্পা (৩৪)-কে গ্রেফতার করেছে র‍্যাব-৬। রোববার (১৬ আগস্ট) ভোর রাতে যশোর সদরের সীতারামপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র‍্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল কোম্পানি ও সিপিসি-৩ (যশোর ক্যাম্প)-এর একটি আভিযানিক দল সীতারামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম ওরফে কাটাপ্পা সরাসরি ফখরুলকে পিস্তল দিয়ে গুলি করে হত্যা করার কথা স্বীকার করেছেন। একইসঙ্গে হত্যাকাণ্ডে জড়িত অন্য সহযোগীদের নাম-ঠিকানাও প্রকাশ করেছেন তিনি।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত ১২ আগস্ট রাতে রূপসা থানাধীন ‘মেসার্স রূপসা ব্রিকস’ নামক নিজস্ব প্রতিষ্ঠানে অবস্থানকালে ফখরুল ইসলামকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় একদল দুর্বৃত্ত। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার করতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: