রবিবার ২২ নভেম্বর, ২০২৬

রূপসায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল, পথসভা ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

21 November, 2026 9:43:54

 

রূপসা প্রতিনিধিঃ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে রূপসায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল, পথসভা ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রূপসা উপজেলার বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু। খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল, পথসভা ও মোটরসাইকেল শোডাউনটি কাজদিয়া বাজার থেকে শুরু হয়। পরে টিএসবি ইউনিয়নের থানার মোড় বাজার ও গাজী দোকান, ঘাটভোগ ইউনিয়নের ঘাটভোগ মোড় ও আলাইপুর বাজার এবং নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা, দেবীপুর ও নৈহাটিসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। পরে কুদির বটতলা এলাকায় পথসভার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

পথসভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, সৈয়দ নিয়ামত আলী, কালাম গোলদার, হুমায়ূন কবির, মহিউদ্দিন মিন্টু, এসএম আবুল মালেক, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, রবিউল ইসলাম, শাহ আলম ভূঁইয়া, বনি আমিন সোহাগ, নাজমুল ইসলাম সোহাগ, যুবদল নেতা তরিকুল ইসলাম রিপন, ইসরাইল বাবু, সৈয়দ মাহমুদ আলী, ফিরোজ শেখ, কাজী আব্দুল হাকিম, খান অলিয়ার রহমান, মহিতোষ ভট্টাচার্য, ইউপি সদস্য সফিকুল ইসলাম বাবু, জিএম জাহিদুজ্জামান, মো. ইবাদুল, ফরহাদ হোসেন, আসাদুজ্জামান পাইক, শাহরুখ হোসেন, জিএম হিরোক, আবু দাউদ ডানিশ, শফিকুল ইসলাম, নাঈম ইসলাম, সাহিদুল শেখ, সোহাগ, সোহেল, দীপ্ত দাস, রানা, মাসুম, সাগর, তরিকুল ইসলাম ও সুজন শেখসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support