রূপসায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :
স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি নিয়ে ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ ইং বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ে অবহিতকরণ, প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে ১২ অক্টোবর বেলা -২ টায় রূপস উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
রূপসা উপজেলায় ডিজিটাল ডাটাবেজ তৈরির লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬ইং এর মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ কর্মসূচির আওতায় উপজেলার প্রায় ৫ হাজার ৬৫৪টি খানায় (পরিবারে) সরাসরি উপস্থিত হয়ে তথ্য সংগ্রহ করা হবে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পুরো উপজেলায় তথ্য সংগ্রহ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য ৭৫ জন তথ্য সংগ্রহকারী ও ৭ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে জরুরি পরিস্থিতি ও জনবল সংকট মোকাবিলায় ৭ জন তথ্য সংগ্রহকারী এবং ১ জন সুপারভাইজারকে রিজার্ভ রাখা হয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। এর মধ্যে নৈহাটি ইউনিয়নে সর্বোচ্চ ২৪ জন তথ্য সংগ্রহকারী ও ২ জন সুপারভাইজার, আইচগাতী ইউনিয়নে ১৯ জন তথ্য সংগ্রহকারী ও ২ জন সুপারভাইজার, ঘাটভোগ ইউনিয়নে ১৪ জন তথ্য সংগ্রহকারী ও ১ জন সুপারভাইজার, শ্রীফলতলা ইউনিয়নে ১১ জন তথ্য সংগ্রহকারী ও ১ জন সুপারভাইজার এবং টিএসবি ইউনিয়নে ৭ জন তথ্য সংগ্রহকারী ও ১ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।
তবে মাঠপর্যায়ে ডিজিটাল ডাটা এন্ট্রির জন্য প্রয়োজনীয় ট্যাবের স্বল্পতা থাকায় প্রাথমিক পর্যায়ে উপজেলার সব এলাকায় একযোগে কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না। এ কারণে আপাতত তিনটি ইউনিয়নের তিনটি নির্দিষ্ট ওয়ার্ডে প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে।
প্রাথমিক পর্যায়ে আইচগাতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ৫ জন তথ্য সংগ্রহকারী ও ১ জন সুপারভাইজার, নৈহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ৪ জন তথ্য সংগ্রহকারী ও ১ জন সুপারভাইজার এবং শ্রীফলতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ৩ জন তথ্য সংগ্রহকারী ও ১ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় ট্যাবের সরবরাহ নিশ্চিত হলে পর্যায়ক্রমে বাকি ইউনিয়ন ও ওয়ার্ডগুলোতেও পূর্ণাঙ্গভাবে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিক্তার সভাপতিত্বে প্রেস কনফারেন্স পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, বিএনপি নেতা এসএম আঃ মালেক, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, মহিতোষ ভট্টাচার্য, নয়ন মোড়ল, নাঈম আহম্মেদ, রিশাদুল ইসলাম, আরমান শেখ, রাজু শেখ, সুপারভাইজার শেখ হৃদয় আহম্মেদ রিপন এবং তথ্য সংগ্রহকারী আলিফ মল্লিক, সাপিন আলম, তানসিন সুলতানা, সাদিয়া খাতুনসহ অনেকে এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: