রূপসায় নিরাপদ ও ঝুঁকিমুক্ত মাংস উৎপাদনে প্রশিক্ষণ

রূপসা প্রতিনিধি:
রূপসা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে নিরাপদ মাংস প্রক্রিয়াকরণের নিমিত্তে মাংস প্রক্রিয়াজাতকারীদের সঙ্গে মতবিনিময় সভা ও দিনব্যাপী ‘নিরাপদ ও ঝুঁকিমুক্ত মাংস উৎপাদন’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ অক্টোবর (বুধবার) সকালে রূপসা অফিসার্স ক্লাবে এ মতবিনিময় সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. তরিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. বৃষ্টি ইসলাম ও নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন। বক্তৃতা করেন সাংবাদিক জিএম আসাদুজ্জামান, আয়ূব ফকির, বাজার বণিক সমিতির আরাফাত হোসেন, হাফিজ শেখ, হাসনাত মিলন, মাংস প্রক্রিয়াজাতকারী দুলাল উদ্দীন তালুকদার, শেখ জাহাঙ্গীর, লিয়াকত আলী, আমিন খান, উত্তম কুমার দাস, জাকির শেখ, আমজাদ শেখ ও তুহিন শেখ। উক্ত অনুষ্ঠানে মাংস উৎপাদন, সঠিকভাবে মাংস প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে মাংস বিক্রিসহ নিরাপদ ও ঝুঁকিমুক্ত মাংস উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি মাংস প্রক্রিয়াজাতকারীদের নিরাপদ মাংস উৎপাদন ও ভোক্তাদের জন্য স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিত করতে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: