রূপসায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

রূপসা প্রতিনিধিঃ
এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলে রূপসা উপজেলায় জিপিএ-৫ প্রাপ্তিতে সাফল্যের শীর্ষে রয়েছে ঐতিহ্যবাহী কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। উপজেলার মোট ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার মোট ৫২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে ১৭ জন জিপিএ-৫ পেয়ে প্রথম স্থান দখল করেছে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ১০ জন জিপিএ-৫ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়। এ ফলাফলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি উপজেলার শিক্ষাঙ্গনে নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। শুধু জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় নয়, গোল্ডেন এ+ অর্জনেও নজর কেড়েছে প্রতিষ্ঠানটি। বিদ্যালয়টির ৭ জন শিক্ষার্থী গোল্ডেন এ+ পেয়েছে। বিদ্যালয়টির সাধারণ শাখা থেকে ১৬ জন এবং ভোকেশনাল শাখা থেকে ১ জন জিপিএ-৫ পেয়েছে। গোল্ডেন এ+ পাওয়া ৭ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ৬ জন এবং মানবিক বিভাগের ১ জন। গোল্ডেন এ+ অর্জনকারীরা হলেন মানবিক বিভাগের সাংবাদিক ভোলানাথ রায়ের কন্যা অঙ্কিতা রায় এবং বিজ্ঞান বিভাগের মারিয়া আক্তার, পুস্তিকা অধিকারী, খাদিজা আক্তার এশা, এসএম তানজিম, এসএম ইয়াসিন ও এমডি যোবায়ের মোড়ল রাজ। এছাড়া সাধারণ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের সাদিয়া ইসলাম, আনিকা তরফদার জেবা, তাসনিম ইসলাম মৌ, মাহিশা আক্তার ফৌজিয়া, এমডি সাব্বির হাসান, খান তাজবিদ মাহি ও এসএম আলী এবং মানবিক বিভাগের তানসিম সাইবা ও প্রমিলা সেন রয়েছেন।
রূপসা উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় জিপিএ-৫ প্রাপ্তির তালিকায় কাজদিয়ার পর দ্বিতীয় অবস্থানে থাকা বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন জিপিএ-৫ পেয়েছে। ১০ জন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জনের মাধ্যমে বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কাজদিয়ার পরই নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। এছাড়া জেকেএস মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ৫ জন, পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩ জন, নবীনগর ইসলামিক মিশন মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩ জন, ডোবা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২ জন, তিলক সিদ্দিক-ই-আকবর দাখিল মাদরাসা থেকে ২ জন, শিয়ালি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২ জন এবং গোয়াড়া হাফিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয় থেকে ২ জন জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে আজগড়া উচ্চ বিদ্যালয়, জোয়ার বাধাল মৈশাগুনি উচ্চ বিদ্যালয়, পাথরঘাটা আব্দুল হামিদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়, গাজী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, সামন্তসেনা দারুচ্ছুন্নাৎ ছিদ্দিকীয়া আলিম মাদরাসা ও এবিসিডিএস হোসেনপুর দাখিল মাদরাসা থেকে একজন করে শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
উপজেলার মোট ৫২ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ১৭ জনই কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের। অর্থাৎ রূপসার মোট জিপিএ-৫ প্রাপ্তির প্রায় এক-তৃতীয়াংশ এসেছে এই প্রতিষ্ঠান থেকে। অন্যদিকে ১০ জন জিপিএ-৫ নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ফলাফলও প্রশংসিত হয়েছে। ফলে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলে কাজদিয়া ও বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাফল্য বিশেষভাবে আলোচনায় এসেছে।
প্রতিষ্ঠান দুটির এমন ফলাফলে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সন্তোষ ও আনন্দ বিরাজ করছে।
ভবিষ্যতেও এ সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
ফলাফল অনুযায়ী, রূপসা উপজেলায় জিপিএ-৫ প্রাপ্তিতে প্রথম অবস্থানে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১৭ জন এবং দ্বিতীয় অবস্থানে বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ১০ জন।
কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন খান বলেন, ছাত্র-ছাত্রীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা কেউ আমরা গুরুত্ব দিয়ে থাকি। তাছাড়া শিক্ষক অভিভাবক সমন্বিতভাবে চেষ্টা করে একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ার প্রত্যয় নিয়ে আমরা কাজ করি।
শিক্ষার্থীদের সাফল্যের ব্যাপারে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন বলেন, নৈতিকভাবেই বিদ্যালয়ের শিক্ষকেরা তাদের যথাসাধ্য চেষ্টা করেছে সন্তানদেরকে সুশিক্ষা প্রদানে। তিনি বলেন আমাদের সব সময় চেষ্টা থাকে শিক্ষক, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের মাঝে একটি নিবিড় সম্পর্ক তৈরি করা। যাতে করে একে অন্যের সাথে পারস্পরিক বোঝাপড়াটা সুন্দর হয়।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: