রূপসার ইলাইপুরের বেকারি ব্যবসায়ী নজরুল ইসলামের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদকঃ রূপসা উপজেলার ইলাইপুর নিবাসী বেকারি ব্যবসায়ী মোঃ নজরুল ইসলামের দাফন সম্পন্ন।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে ইলাইপুর আরাফাতিয়া জামে মসজিদের ঈদগাহ ময়দানে আসরের নামাজের পর তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মুফতি মাওলানা মানজুরুল ইসলাম।
জানাজায় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, আত্মীয়স্বজন,শুভাকাঙ্ক্ষীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এদিকে, মরহুমের বড় ভাই কার্যক্রম নিষিদ্ধ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ইসলাম একটি মামলায় কারাগারে থাকায় ছোট ভাইয়ের শেষ বিদায়ে অংশ নিতে প্যারোলে মুক্তি পান। পরে পুলিশি প্রহরায় প্রিজনভ্যানে করে তাঁকে বাড়িতে আনা হয়। সেখানে তিনি ছোট ভাইকে শেষবারের মতো বিদায় জানান। মৃত্যুকালে দুটি কন্যা সন্তান ও অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
গত ৬ নভেম্বর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নজরুলকে তার পরিবারের লোকজন রূপসা উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে তার প্রাথমিক চিকিৎসার মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণের বিষয়টি নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।
সর্বশেষ
Developed by bd it support