রূপসায় বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা আজ ২৩ আগস্ট পালেরহাট বাজার চত্বরে অনুষ্ঠিত হয় । শ্রীফলতলা ইউনিয়ন বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র আহবায়ক সাবেক চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান । সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বকুল। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হাসান মল্লিক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র। বক্তৃতা করেন বিএনপি নেতা আনসার আলী বিশ্বাস , দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস , রয়েল আজম, কবির শেখ , রবিউল ইসলাম , ইউনুস গাজী , জাহিদ ইসলাম, মাহাতাব উদ্দিন, শাহাবুদ্দিন ইজারাদার , শরিফ খন্দকার , শফিকুল ইসলাম বাবু , মমিনুর রহমান সাগর, ইসরাইল ইসলাম রিপন, মাহবুবুর রহমান লোটাস, আসলাম হোসেন, সেলিম শেখ, শরিফুল ইসলাম বাবু , জাহিদুল ইসলাম , আরিফ শেখ, লাভলু শেখ , নাজমুল ইসলাম, নাজমা বেগম প্রমূখ ।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: