রূপসায় দূর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

রূপসায় দূর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু

15 August 2026, 11:10:38
রূপসা প্রতিনিধি :
রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দু্র্জনীমহল  জয় ঢালী নামে এক যুবক প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন । পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে  , শনিবার রাত আটটার পর উক্ত গ্রামের শহীদের মোড় এলাকায় কতিপয় যুবকদের সাথে উক্ত গ্রামের আখতারুজ্জামান  ঢালির পুত্র জয় ঢালী (২৭ ) এর কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়  । এক পর্যায়ে উক্ত দুর্বৃত্তরা জয়কে  ধারালো অস্ত্র দিয়ে জবাই করে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় । ঘটনাস্থলেই জয় টালি মৃত্যুবরণ করে । এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ ( তদন্ত  ) আব্দুস সবুর জানান , কে বা কাহারা উক্ত ব্যক্তিকে বেধড়কভাবে কুপিয়ে  জখম করার পর অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা গেছে  । এ ব্যাপারে দোষী ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে অফিসার ইনচার্জ জানান । এদিকে ঘটনার পর দুজনীমহলের শহীদের মোড় এলাকা এবং আব্দুলের মোড়ের সকল দোকানপাট বন্ধ হয়ে যায় এবং এলাকার জনশূন্য হয়ে পড়ে । এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ  উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনায় পাঠানোর প্রক্রিয়া চলছে ।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: