রূপসায় গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক | বঙ্গ নিউজ

রূপসায় গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

7 November 2024, 12:32:34

 

রূপসা  প্রতিনিধি :
রূপসা থানার আইচগাতি ক‍্যাম্প পুলিশ অভিযান চালিয়ে জাহিদ নামে এক মাদক বিক্রেতার নিকট থেকে ১কেজি গাজাঁ উদ্বার করেছে। জাহিদ ঘাটভোগ ইউনিয়নের নারিকেলী চাঁদপুর গ্রামের খালেক হাওলাদার ছেলে।

এজাহার সূত্র জানা যায়, ক‍্যাম্প পুলিশের একটি টিম মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের উদ্দেশ্যে ৬ নভেম্বর রাত ১১টার দিকে রাজাপুর বাজার এলাকায় অবস্থান করে।
এসময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে উপজেলার আইচগাতি ইউনিয়নের দেয়াড়া গ্রামস্থ ফরেন মার্কেটের পাশ্বে ফাকা জায়গায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করছে।

এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেই তাদের উপস্থিতিতে টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ জাহিদ হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করে। তার হাতে থাকা ব্যাগের মধ্য থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে।

তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে পুলিশের নিকট স্বীকার করে যে, অজ্ঞাতনামা স্থান থেকে মাদক এনে উপজেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।
তার বিরুদ্ধে রূপসা থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে। মামলা নং-০৯,।
এছাড়া একই তারিখ বিকালে কিসমত খুলনা ক্যাম্প পুলিশের এসআই শফিকুল ইসলাম অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ নাইমুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: