রূপসায় ইয়াবাসহ ৪ যুবক গ্রেফতার

রূপসা প্রতিনিধি :
রূপসা থানার কিসমত খুলনা ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে ২৯ পিস ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর এলাকার বেল্লাল শেখ এর ছেলে আ:হালিম শেখ, মৃত: ইসহাক শেখের ছেলে শহিদুল শেখ,তালিমপুর এলাকার মৃত: হাবিব হাওলাদারের ছেলে মিলন হাওলাদার ও রামনগর এলাকার আশরাফ আলী হাওলাদারের ছেলে মোস্তফা
এজাহার সূত্র জানা যায়, ক্যাম্প পুলিশের ইনচার্জ এস আই মো:শফিকুল ইসলাম সঙ্গী ও ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের উদ্দেশ্যে ৫ নভেম্বর রাত ৩টা ৫০ মিনিটের সময় অচিনতলা মোড়ে অবস্থান করে।
এসময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে উপজেলার রামনগর গ্রামস্থ আকবরের মোড়ে জনৈক শহিদুলের টিনের ঘরের মধ্যে কয়েকজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করছে।
উক্ত ঘরে প্রবেশ করে চার ব্যক্তিকে আটক করে। এ সময় হালিম শেখ এর দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, এছাড়া শহিদুল ইসলাম এর নিকট থেকে ৮পিচ, মিলন হাওলাদার ওরফে দাদু মিলন এর প্যান্টের পকেট থেকে ৭ পিস ও মোস্তফা এর নিকট থেকে ৪পিচ ইয়াবা উদ্বার করা হয়।
তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের নিকট স্বীকার করে যে, অজ্ঞাতনামা স্থান থেকে তারা ইয়াবা ক্রয় করে রামনগর সহ উপজেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।
তাদের বিরুদ্ধে রূপসা থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: