সোমবার ২৬ অক্টোবর, ২০২৬

যশোর মনিরামপুরে মাদক ব্যবসায়ীর স্ত্রী ও আ’লীগ নেতার ছেলেকে সার ডিলার নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

25 October, 2026 12:06:53

 

 

যশোর প্রতিনিধি:

যশোরের মনিরামপুরে স্বজনপ্রীতি, অনিয়ম ও অর্থ লেনদেনের মাধ্যমে মাদক ব্যবসায়ীর স্ত্রী ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ছেলের নামে সার ডিলার নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় বিএনপি।

আজ শনিবার (২৪ অক্টোবর) দুর্বাডাঙ্গা ইউনিয়নে কোনাকোলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে মাদক ডিলারের স্ত্রী ও আওয়ামী লীগ নেতার ছেলেকে সারের ডিলার নিয়োগ দেওয়ার বিষয়ে প্রতিবাদ জানানো হয়।

এসময় বিএনপির নেতা নাজমুল হক টিটো বলেন, বিগত দিনে যাদের দ্বারা মামলা হামলার শিকার হয়েছি আমরা, আর নেতারা এখন সেই সব প্রতিপক্ষকে অর্থ বাণিজ্যর মাধ্যমে দিচ্ছেন সুবিধা। এতে করে এমন দল করার আগ্রাহ দিন দিন হারিয়ে যাচ্ছে বলে দাবী করেছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ও বিএনপির নেতা নাজমুল হক টিটো, আব্দুল মান্নান, ফারুক হোসেন, মহাতাপ উদ্দিন, হাসানুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কবির হোসেনসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। মনববন্ধনে নেতৃবৃন্দ মাদক ব্যবসায়ীর স্ত্রীর নামে দেওয়া ডিলারশিপ দ্রুত বাতিলের দাবী করেন।

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support