বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

9 September 2026, 6:21:47

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাসেেস্ট্রশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে ,শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ের আসনে এসে এক পথসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার সভানেত্রী লুৎফা আনোয়ারের সভাপতিত্বে ও সাধারান সম্পাদিকা হাফেজা ফেরদৌস লিপন এর সঞ্চালনায় পথসভায় বক্তব্যে রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদিকা খাদিজা কলি,সহ সাধারন সম্পাদিকা জয়শ্রী দেব বাবলী,সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী আফসারা রহমান এলসি,পৌর মহিলা দলের সভানেত্রী সাবরিনা জেনিসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত দলের নেতৃবৃন্দরা।

নেতৃবৃন্দরা বলেন,স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দল ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনে দেশের আপামর জনগন বিপুল ভোটে জয়লাভ করে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী একটি সম্প্রীতির বাংলাদেশ বির্নিমাণের লক্ষ্যে ইতিমধ্যে কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ,প্রতিটি পরিবারের অস্বচ্ছল ,মহিলাদের জন্য মহিলা ভাতা কার্ড,খাল খনন কর্মসূচী গ্রহন করেছেন। তারা আরো বলেন,দেশের অর্ধেক নারীরা রয়েছেন,কাজেই নারীদের বাক স্বাধীনতা ও তাদের জীবন মানের উন্নয়ন বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের সকল ক্ষেত্রে অংশগ্রহন নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নিকট দাবি জানান।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: