ফলতিতা বাজারের মৎস্য ব্যবসায়ীর নগদ টাকা ও মূল্যবান কাগজপত্র উধাও

স্টাফ রিপোর্টার:
ফলতিতা বাজারের মৎস্য ব্যবসায়ী এসএম আলী তার ব্যবসায়িক কাজ সেরে একটি ইজিবাইক যোগে ফকিরহাট চৌরাস্তার মোড়ে পৌছালে ইজিবাইক চালক কৌশলে তার ব্যাগে থাকা নগদ টাকা ও মূল্যবান কাগজপত্র নিয়ে সটকে পড়ে। এতে করে ওই ব্যবসায়ীর নগদ টাকা সহ মূল্যবান দলিল পত্র খোয়া যায়। ঘটনাটি ঘটেছে আজ বিকাল ৩ টায় ফকিরহাট বাজারের চৌরাস্তার মোড়ে।
ভুক্তভোগী ব্যবসায়ী জানান, তিনি তার ব্যবসায়িক কাজ সেরে বাগেরহাট জেলার ফকিরহাট থানার ফলতিতা বাজার থেকে একটি ইজিবাইক যোগে ফকিরহাটের চৌরাস্তা মোড়ে নামেন। ঘটনাস্থলে নেমে তিনি ইজিবাইকের ভাড়া পরিশোধ করেন তখন হঠাৎ করে তার মোবাইলে একটি ফোন কল আসে সেই ফোন কল ধরে তিনি কথা বলার সময় ইজিবাইক চালক সুযোগ বুঝে তার ব্যাগে রক্ষিত নগদ
২১৭১০ টাকা ও বিভিন্ন স্থানে মাছ দেওয়ার কয়েকটি মূল্যবান চালান সহ আরো কিছু মূল্যবান কাগজপত্র নিয়ে সুযোগ বুঝে ইজিবাইক চালক রূপসার দিকে পালিয়ে আসে। ভুক্তভোগী এস এম আলী বাগেরহাট জেলার সদর থানার উজলপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিন এর পুত্র। কোন সহৃদয়
ব্যক্তি তার এই কাগজ পত্র ফেরত দিলে তাকে আর্থিক ভাবে পুরস্কৃত করা হইবে। ভুক্তভোগীর মোবাইল নম্বর যথাক্রমে-০১৮৩৮-৩৮৯৯৮৮,০১৬১৭-৫৩৫০৫১।
সর্বশেষ
Developed by bd it support