প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন

সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি)সূর্বণ জয়ন্তী,শিশু অধিকার দিবস এবং বিশ্ব শিশু সপ্তাহ ২০২৬ উপলক্ষে সারাদেশের ন্যায় সুনামগঞ্জে ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন জেলার শিশু কিশোররা।
মঙ্গলবার সকাল ১১টায় উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জের যৌথ আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ উপভোগ করেন বিভিন্নস্তরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দসহ শিশুকিশোর রা। এ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমানের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
সভায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন পুলিশ সুপার একে এম জাকির হোসেন (পিপিএম),সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ,জেলা বিএনপি নেতা মোঃ আকবর আলী,প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদ,হাফেজা ফেরদৌস লিপন,শিশু বক্তা নুজহাত লমীদ নাজা ও এস এম আবু নাহীম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেছেন,আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের খুব ভালবাসেন বলেই বিভিন্ন অনুষ্ঠানে শিশু ও কিশোরদের বুকে টেনে নেন। তিনি বলেন,বর্তমান এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মের শিশু কিশোরাই একদিন এই স্বাধীন বাংলাদেশের নেতৃত্ব দিয়ে দেশের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটাবে এবং বর্হিবিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে এটাই আমাদের প্রধানমন্ত্রীর মূল কথা। এজন্য প্রতিটি শিশুকিশোরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় মনোযোগী হওয়ার পরামর্শ প্রদান করেন। এই দেশ হবে অসাম্প্রদায়িকতার চেতনার একটি নিদর্শন যা বিশ্বের মানুষ বাংলাদেশকে অনুসরণ করবে। পরে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিল্পীরা গান পরিবেশন করে।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: