পিরোজপুরের জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

পিরোজপুরের জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপিত

1 October 2026, 2:50:58

 

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের জিয়ানগরে আর্ন্তজাতিক প্রবীন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। “দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে তুলে ধরে ০১ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও রূপসী বাংলা উন্নয়ন সংস্থা যৌথভাবে স্থানীয় প্রবীনদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করে। জিয়ানগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক মোঃ জাকারিয়া হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালিউর রহমান রুবেল। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ননী গোপাল রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজাদ হোসেন, জিয়ানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা আঃ মান্নান, প্রবীন শিক্ষক হারুন অর রশিদ, এনামুল কবির, হামেদ জোমাদ্দার প্রমুখ। এ সময় বক্তারা বলেন প্রবীনরা সমাজের বোঝা নয়, তারা আমাদের সম্পদ, তাদের অভিজ্ঞতা ও যোগ্যতাকে মুল্যায়ন করতে হবে। প্রবীনরা যেন তাদের সহায় সম্পত্তি কারো নামে লিখে দিয়ে নিজেরা নিস্বঃ না হয় এ বিষযে নতুন করে ভাবতে হবে। সভাটি সঞ্চালনা করেন কর্মসূচী সমন্বয়কারী মোঃ আলতাফ হোসেন। সভা শেষে আয়োজক সংস্থার পক্ষ থেকে সকল অংশগ্রহনকারীদের মাঝে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: