পাইকগাছায় মোবাইল কোর্টে ৩ মাদক কারবারির সাজা

বিশেষ প্রতিনিধি:
পাইকগাছায় মোবাইল কোর্টে ৩ মাদক কারবারি’র বিভিন্ন মেয়াদে সাজাপ্রদান সহ ১জন মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন। মঙ্গলবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো, ফজলে রাব্বি এ সাজা প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন পৌরসভার সরল ৫ নং ওয়ার্ডের বাসিন্দা চিহ্নিত মাদক ব্যবসায়ী রহমত আলী গাজী (৫৯) এর ৬ মাস,একই ওয়ার্ড সরলের ইদ্রিস মোড়ল( ৪০) এর ৭ দিন ও লস্করের হেতালবুনিয়ার মিঠুন ঢালী(৪০) এর ১০ দিনের সাজাপ্রদান করেন।
অন্যদিকে থানা পুলিশ সরল ৩ নং ওয়ার্ডের রীপন সরদার(২৯) কে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন।
এ বিষয়ে থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির বলেন, পুলিশী অভিযানে এসব মাদককারবারিদের গ্রেফতার করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: