পাইকগাছায় মাদকের টাকা না দেওয়ায় পিতার মাথা ফাঁটালো ছেলে!

শেখ সেকেন্দার আলী, বিশেষ প্রতিনিধি :
খুলনার পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে জন্মদাতাকে মাথা ফাঁটিয়ে হাসপাতালে পাঠালেন নেশাগ্রস্থ এক ছেলে ! শনিবার সকাল দুঃখ জনক এ ঘটনাটি ঘটেছে উপজেলার চাঁদখালী ইউপি’র সাহাপাড়া গ্রামে। খবর পেয়ে স্থানাীয়রা রক্তাক্ত পিতা শহীদ গাইন(৫৫)’কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আহত পিতা থানায় অভিযোগ করলে দুপুরে এসআই পিংকু ও একরামুল হক অভিযান চালিয়ে মাদকাসক্ত পুত্র আমিন গাইন(২৩) আটক করে পুলিশ হেফাজতে নিয়েছেন। ভুক্তভোগী দম্পতির আক্ষেপ নেশার টাকা না দিলে অত্যাচার করে এমনকি গলায় রঁঁশি দিয়ে নেশাগ্রস্থ ছেলে আত্মহত্যার হুমকি দেয়।
এ বিষয়ে ইন্সপেক্টর ( তদন্ত) এসএম মিজানুর রহমান বলেন, মা-বাবার অভিযোগ প্রেক্ষিত বাড়িতে মাদকসহ নেশাগ্রস্থ ছেলেক আটক করা হয়েছে ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনী প্রক্রিয়া চলছিল।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: