পাইকগাছায় পুলিশের অভিযানে ১৭ জন গ্রেফতার

শেখ সেকেন্দার আলী, বিশেষ প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় বিভিন্ন ১৭ জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মাদক-সংক্রান্ত পরোয়ানাভুক্ত ব্যক্তি, জুয়া ও নাশকতার অভিযোগে অভিযুক্তরা রয়েছেন। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টার ব্যবধানে মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিসহ মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক-সংক্রান্ত অভিযোগে ৩ জন, আদালতের পরোয়ানাভুক্ত ২ জন, জুয়া খেলার অভিযোগে ৬ জন এবং নাশকতার মামলায় ১ জন রয়েছেন। এ ছাড়া বিভিন্ন মামলায় আরও কয়েকজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে শিক্ষার্থী থাকায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। পুলিশ জানায়, এলাকায় মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এদিকে, মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান জোরদার করায় অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। থানা ওসি শেখ আউয়াল কবির বলেন, অপরাধমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: