পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে ১৫১ জন নারীকে শাড়ি বিতরণ | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে ১৫১ জন নারীকে শাড়ি বিতরণ

19 October 2026, 7:52:11

 

বিশেষ প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহা ৮ষ্টমীতে প্রধানমন্ত্রীর ত্রান ভান্ডার হতে সনাতনী ( দুঃস্থ ও দরিদ্র) ১৫১ নারীর মাঝে ১পিস করে শাড়ি বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে খুলনা-৬’র সংসদ সদস্য মাওঃ আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে এ শাড়ি বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় এ সভায় আরোও উপস্থিত ছিলেন,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওঃ গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওঃ কামাল হোসেন, উপজেলা আমীর মাওঃ সাইদুর রহমান, নাযেবে আমীর রুহুল আমীন, সেক্রেটারী আলতাফ হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রানকৃষ্ণ দাশ, পৌর কমিটির সভাপতি বাবুরাম মন্ডল, জামায়াত নেতা এ্য্যাড, মোর্তজা জামান আলমগীর রুল, আব্দুল্লাহ আল- মামুনসহ অনেকে।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: