পাইকগাছায় দলিত যুব সদস্যদের বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

পাইকগাছায় দলিত যুব সদস্যদের বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

14 October 2026, 11:08:32

 

তালা প্রতিনিধি
বেসরকারি উন্নয়ন সংস্থা দলিত, মহেশ্বরপাশা, খুলনার আয়োজনে, পাইকগাছা উপজেলার ৬টি যুব ক্লাবের সদস্যদের সমন্বয়ে বার্ষিক সমন্বয় সভা- ২৬ অনুষ্ঠিত হয়েছে। দলিত এর লেটারেসি প্রোগ্রাম ফর মার্জিনালাজইড কমিউনিটি প্রকল্পের অধীনে বুধবার (১৪ অক্টোবর) সকালে পাইকগাছা উপজেলা অফিসার্স ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, দলিতের প্রোগ্রাম ম্যানেজার ধরাদেবী দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কমকর্তা কুতুবউদ্দিন। প্রোগ্রাম অর্গানাইজার নেপাল দাস’র পরিচালনায় এসময় অংশগ্রহনকারী বাঁকা ক্লাবের সভাপতি নেপাল দাস, গদাইপুর ক্লাবের সহ-সভাপতি বিলিয়াম সরকার ও কাটীপাড়া ক্লাবের ক্যাশিয়ার টুম্পা দাস প্রমুখ বক্তব্য রাখেন। সভায় উপজেলার ৬টি যুব ক্লাবের ১৫ জন সদস্য অংশগ্রহন করেন। এসময়.সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের শিক্ষায় এগিয়ে নেয়া, বাল্য বিবাহ প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং আর্থ-সামাজিক উন্নয়নের উপর আলোচনা হয়।

###

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: