পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

23 September 2026, 6:27:44

 

পাইকগাছা অফিস:

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে উপজেলা কৃষক দল ২৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা কৃষকদলের সভাপতি মেছের আলী সানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন, উপজেলা কৃষকদল নেতা আবুল কাশেম, বিএনপি নেতা আবু মুছা সরদার, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল করিম গাইন, বিএম আকিজ উদ্দিন, রমহত আলী, আজিবর রহমান আজু, সেকেন্দার আলী, জামাল গাজী ও সোহরাব আলী।
এ সময় উপস্থিত ছিলেন আঃ রহিম, ফরহাদ হোসেন, ডাঃ সাম্মত আলী, জাফর, আমান, সাদ্দাম হোসেন, শহীদুল ইসলাম, কাশেদ গোলদার, মান্নান মালী, আঃ কাদের গাজী, শেখ আলতাফ, সাইফুল ইসলাম, নূর ইসলাম, শুকুর আলী, হাসান আলী, কামরুল ইসলাম, আহাম্মদ, হাফিজুল, সাজ্জাদ ও বাহারুলসহ কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: