পাইকগাছায় অপদ্রব্য পুশবিরোধী অভিযান: ৩ ব্যবসায়ীকে জরিমানা, ১০ কেজি চিংড়ি বিনষ্ট

শেখ সেকেন্দার আলী, বিশেষ প্রতিনিধি :
খুলনার পাইকগাছায় চিংড়ি মাছে অপদ্রব্য পুশ ও ক্রয়-বিক্রয়ের অপরাধে ৩ চিংড়ি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে জব্দকৃত আনুমানিক ১০ কেজি অপদ্রব্য মিশ্রিত চিংড়ি বিনষ্ট করা হয়। বুধবার সকালে উপজেলার সোলাদানা ইউনিয়নের আমুরকাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ‘মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ) আইন’ বাস্তবায়নে আমুরকাটা এলাকায় মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়িতে ক্ষতিকর অপদ্রব্য পুশ করা এবং তা ক্রয়-বিক্রয়ের অপরাধে ৩ জন অসাধু ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত প্রায় ১০ কেজি জেলি/অপদ্রব্যযুক্ত চিংড়ি মাটির নিচে পুতে বিনষ্ট করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী রণধীর সরকার, বাংলাদেশ নৌ পুলিশের এসআই জয়ন্ত, এএসআই মেহেদী সহ সঙ্গীয় ফোর্স। অভিযান শেষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, “চিংড়ির গুণগত মান বজায় রাখা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় অপদ্রব্য পুশের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। নিরাপদ মৎস্য ও মৎস্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: