নেশাগ্রস্ত ছেলের বিরুদ্ধে পিতার মামলা, ছেলে জেলহাজতে | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

নেশাগ্রস্ত ছেলের বিরুদ্ধে পিতার মামলা, ছেলে জেলহাজতে

22 September 2026, 1:24:21

জিয়ানগর ( পিরোজপুর) উপজেলা প্রতিনিধি:

জিয়ানগরে নেশাগ্রস্ত হয়ে পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ, মারধর ও ঘরবাড়ির মালামাল ভাঙচুরের অভিযোগে নিজের ছেলের বিরুদ্ধে মামলা করেছেন জিয়ানগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক গাজী । মামলার পর পুলিশ অভিযুক্ত ছেলে রেজাউল করিম গাজী কে গ্রেপ্তার করে আদালতে পাঠালে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ছেলে মাদকাসক্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে অশোভন আচরণ করে আসছিলেন বলে অভিযোগ করেন তার বাবা। একপর্যায়ে নেশাগ্রস্ত অবস্থায় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার, মারধর এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩(৫), ৩২৩ ও ৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।
স্থানীয়রা জানান, রেজাউল করিম গাজী দির্গ দিন ধরে নেশার সাথে জড়িত তাকে পারিবারিকভাবে একাধিকবার একটা রিহাবে রাখা হয়েছে কিন্তু যখনই বাড়ি আসেন তখনই এলাকায় মাদকাসক্ত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন।
এ ব্যাপারে ইন্দুরকানি থানার এস. আই ওমর সানী বলেন মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে তার পিতা মামলা দায়ের করলে ছেলে রেজাউল করিম গাজী কে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করি।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: