নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা জেলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত | বঙ্গ নিউজ

নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা জেলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

28 September 2024, 7:45:26

 

নিজস্ব প্রতিনিধি ঃ

নিরাপদ সড়ক চাই (নিসচা) ‘র জেলা কমিটি কর্তৃক আয়োজিত নিসচা’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা সন্ধ্যা ৭ টায় নগরীর লোয়ার যশোর রোডস্থ হোটেল ওয়েস্টার্ন ইনন্ এ অনুষ্ঠিত হয়।
জেলার ভারপ্রাপ্ত সভাপতি মো: তরিকুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোসা: শিরিনা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এস এম এ রহিম,সদস্য বাহালুল আলম, এস এম নাজমুল হক,লস্কর সাইফুজ্জামান,মো: সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন রুবেল।বক্তারা আগামী ২২ অক্টোবর সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা, পরামর্শ ও বাস্তবায়নের জন্য নানারকম কর্মসূচি আলোচনায় বিশ্লেষিত হয়। খুলনা জেলার সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি ও গাড়ী চালকদের মাঝে ট্রাফিক আইন স্বতঃস্ফূর্ত ও সুশৃঙ্খলভাবে মেনে চলাচলের সচেতনতামূলক ক্যাম্পেইনের ব্যবস্থা করার সিদ্ধান্ত গৃহীত হয়।এসময় আরো উপস্থিত ছিলেন মো: মোস্তাফিজুর রহমান, আলিম আক্তার হীরা,মো: হোসাইন, মো: বাসিতুল হাবিব প্রিন্স,মো: তরিকুল ইসলাম ঝিলু মুন্সী প্রমূখ।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: