নিউ দীঘাতে” আমার আশা স্মারক সম্মান-২০২৬” সম্মানায় ভূষিত হচ্ছেন লেখক-সাহিত্যিক রাজীব দত্ত

কলকাতা প্রতিনিধি :
নিউ দীঘাতে আমার আশা স্মারক সম্মান -২০২৬ সম্মাননা পাচ্ছেন শ্রী রাজীব দত্ত।
লেখক ও সাহিত্যিক রাজীব দত্ত ১৯৯২ সালে কলকাতার রাজারহাট এলাকায় জন্ম গ্রহণ করেন, পেশায় তিনি একজন ব্যবসায়ী । কিন্তু তার নেশা সাহিত্য চর্চা ও সমাজ সেবা। গত আট – দশ বছর ধরে সাহিত্য চর্চার সাথে যুক্ত, বেশ কয়েকটি বই ও সংকলন সম্পাদনা করেছেন, একক এবং সম্পাদিত প্রকাশিত বাংলা বই গুলির মধ্যে ‘অন্যরকম, বাস্তাবের আয়নায়, স্বপ্নের সপ্তর্ষি, ভূত, রাতজাগা কবিতারা, আমার উমা, প্রেতাত্মা, মহামায়া, মা, ও অন্যান্য এবং গুগলে ই-বুক রয়েছে একক বই ‘কবিতা পঞ্চাশে’-এ।
সেই সাথে বর্তমানে,ইন্টারনেটের মাধ্যমে গল্প, কবিতা ভারত, বাংলাদেশ, কানাডাসহ বিভিন্ন দেশের সাহিত্য পত্রিকায় ও ই পত্রিকায় প্রকাশিত হয়েছে।
তার এই কৃতিত্ব ও তার সফলতার কথা জানতে চাইলে তিনি বঙ্গনিউজকে বলেন, আমার সকল লেখনিতে সৃজনশীলতা, সাহিত্য চর্চা ও ইতিবাচক ও সামাজিক কর্মকান্ডে নিজের একটি আপন ভূবন সৃষ্টি করতে পেরেছি। এসবের পাশাপাশি কিছু পরিচিত মানুষকে নিয়ে সর্বদা মানুষের পাশে থাকার চেষ্টা করছি। কলকাতার রাজারহাট এলাকার পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত ট্রাস্ট “প্রচেষ্টা হিউম্যান সোসাইটি ট্রাস্টের” প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। সেই ট্রাস্ট এর মাধ্যমে লকডাউন, আম্ফান এবং ইয়াস ঝড়ের সময় ২০০০-এরও বেশি পরিবারকে শুকনো খাবার ও প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করা হয়েছে । বর্তমানে ২০২১ থেকে প্রচেষ্টা হিউম্যান সোসাইটি ট্রাস্ট এর তত্ত্বাবধানে প্রতি সপ্তাহে ৩০ জন দরিদ্র শিশুকে রেশন প্রদান এবং ফ্রি কোচিং ক্লাসের মাধ্যমে শিক্ষা প্রদান এর কাজ চলছে। এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং গ্রাজুয়েশন এর অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের সামান্য মূল্যে কম্পিউটার ট্রেনিং এর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া প্রতিবছর বৃক্ষরোপণ কর্মসূচি, রক্তদান কর্মসূচি, এবং স্বাস্থ্য পরীক্ষা, এছাড়া জনকল্যাণমূলক সেবা কর্মসূচি গ্রহণ করা হয়।
সর্বদা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।
এছাড়াও জনশিক্ষা এবং বয়স্ক শিক্ষা কেন্দ্রিক সুপরিচিত সংগঠন সত্যেন মৈত্র জনশিক্ষা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছি। তাছাড়া, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত সুপরিচিত সাহিত্য সংস্থা “বিশ্ব বঙ্গীয়
সাহিত্যকলা একাডেমির” রাজ্য সাধারণ সম্পাদক, ও সরকার অনুমোদিত “আমার আশা ফাউন্ডেশন” এর উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি।
এছাড়াও প্রচেষ্টা হিউম্যান সোসাইটি ট্রাস্ট আগামী দিনে মানুষের কথা মাথায় রেখে নানান রকম প্রকল্প ও কর্মসূচি গ্রহণ করতে চলেছে।
“নানান সংগঠন থেকে প্রচেষ্টা হিউম্যান সোসাইটি ট্রাস্ট ও প্রতিষ্ঠাতা শ্রী রাজীব দত্ত সম্বর্ধনা পেয়েছে এবং ম্যাজিক বুক অফ রেকর্ডের তরফ থেকে সম্মাননা পাওয়া হয়েছে ২০২২ সালে, এবং google এর ওয়েবসাইটে সেই এচিভমেন্ট দেওয়া আছে।”
তিনি সকল শুভাকাঙ্ক্ষী, পরিচিতজন ও সহকর্মীদের কাছে সর্বদা আশীর্বাদ কামনা করেন।
বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।
বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

























মন্তব্য: