বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬

নানান কর্মসূচীতে তালায় নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

25 November, 2026 9:04:53

 

তালা প্রতিনিধি:
নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই : ন্যায়বিচার নিশ্চিত করি, ভুক্তভোগীদের সুরক্ষা দিই, দায় মুক্তির অবসান ঘটাই- বৈশ্বিক প্রতিপাদ্য স্লোগান সামনে নিয়ে সাতক্ষীরার তালায় দিনব্যাপী ব্যতিক্রম কর্মসূচীর মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস-২৬ পালিত হয়েছে। উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা’র আয়োজনে, জিএফএ কনসালটিং গ্রুপ ও মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) অর্থায়নে এবং আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট (উই ক্যান)-এর সহযোগিতায় ‘নাগরিক প্রকল্প’-এর আওতায় বুধবার (২৫ নভেম্বর) দিবসটি পালিত হয়। এ উপলক্ষ্যে সংস্থার কার্যলয় থেকে একটি শোভাযাত্রা ইজিবাইকযোগে শুরু হয় তালা উপজেলা পরিষদ প্রাঙ্গণসহ ইসলামকাটি ও খলিষখালী ইউনিয়ন পরিভ্রমন করে। পরে খলিষখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ‘নারী ও শিশু নির্যাতনের ঘটনার তথ্য সংগ্রহ বুথ’ স্থাপন করা হয়। তালা উপজেলা নাগরিক কমিটির সভাপতি সুমা সরকার ও সম্পাদক সরস্বতী দাসসহ নেতৃবৃন্দের সহযোগিতায় বুথে গোপনীয়তা বজায় রেখে ভুক্তভোগী নারীদের কাছ থেকে ঘটনার তথ্য ও মতামত সংগ্রহ করা হয়। এতে নারী নেত্রী, যুব প্রতিনিধি ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা অংশনেন। ক্যাম্পেইনে “মুখ খুলি, আওয়াজ তুলি; নারী ও শিশু নির্যাতন বন্ধ করি, সুস্থ, নিরাপদ জীবন গড়ি” স্লোগান সংবলিত লিফলেট বিতরণ করা হয়। উল্লেখ্য, ১৬ দিনের এই প্রচারাভিযান চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

 

মোঃ মোস্তাফিজুর রহমান, সম্পাদক : মোঃ বেনজীর হোসেন, বার্তা সম্পদাক :  চন্দন ভট্টাচার্য্য মুজিবরের মোড়-রামনগর, পূর্ব-রূপসা, রূপসা, খুলনা। bangonews@gmail.com/01911567809

Developed by bd it support