নজরুল বর্ষে আসছে তারকা লেখিকা তুলতুলের ‘ছোটদের নজরুল’ | বঙ্গ নিউজ
হোম / Uncategorized / বিস্তারিত

নজরুল বর্ষে আসছে তারকা লেখিকা তুলতুলের ‘ছোটদের নজরুল’

10 September 2026, 9:41:53

বঙ্গ ডেস্ক :

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে কথা ও শিশুসাহিত্যিক শাম্মী তুলতুলের নতুন প্রবন্ধের বই “ছোটদের নজরুল”। ইতিমধ্যে বইটির অফিশিয়ালি প্রচ্ছদ প্রকাশ পেয়েছে।
প্রচ্ছদ করেছেন সোহানুর রহমান অনন্ত।আর বইটি প্রকাশিত হবে শীর্ষ প্রকাশনী সংস্থা “বইপত্র প্রকাশন” থেকে।প্রকাশক হলেন,মাহবুবুর রহমান বাবু। শাম্মী তুলতুল বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক। তাছাড়া দেশের প্রথম সারির পত্রিকায় লেখালেখি করে দেশে ও আন্তর্জাতিক
অঙ্গনেও খ্যাতি অর্জন করেছেন।
এই পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা বাংলাদেশ,ভারত মিলিয়ে ১৭ টি। তুলতুল বলেন,তথ্য ভিত্তিক বই লেখা খুব পরিশ্রমের আর বাচ্চাদের বই মানে আরও বিশেষ নজর দিতে হয় লেখাতে।নজরুল কে নিয়ে এটি আমার ২য় বই প্রকাশ হবে যদি সব ঠিক থাকে ।আমার নতুন প্রকাশকের প্রতি আমি অনেক কৃতজ্ঞ তিনি আমাকে স্পেশাল সুযোগ দিয়েছেন।

বঙ্গ নিউজ ওয়েবসাইট থেকে কোনো তথ্য গ্রহণ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের অনুমতি ব্যতীত বঙ্গ নিউজ ওয়েবসাইটের কোনো সংবাদ, ছবি, ভিডিও বা অন্যান্য কনটেন্ট হুবহু বা আংশিক কপি, সংরক্ষণ, ব্যবহার বা পুনঃপ্রকাশ করা আইনগতভাবে দণ্ডনীয়। এই ধরনের কোনো কর্মকাণ্ড চিহ্নিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের কনটেন্ট ব্যবহার করতে চাইলে অনুগ্রহ করে আগে আমাদের লিখিত অনুমতি গ্রহণ করুন।

 বঙ্গ নিউজ কর্তৃপক্ষ

মন্তব্য: